প্রতিশ্রুতিশীল লোকগানের সংগঠন উজান । ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার, শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শাহবাগে অনুষ্ঠিত হলো গানের আসর “বাউল মন”। লোকজ সংস্কৃতি ও লোকগানকে ধারণ ও সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেয়ার প্রত্যয় নিয়ে ২০১৩ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। সেই থেকে বিভিন্ন অঞ্চলের লোকগান সংগ্রহ এবং চর্চায় ভূমিকা রেখেছেন উজানের এক ঝাক তরুণ নেতৃবৃন্দ।