সাংস্কৃতিক অঙ্গনের প্রতি নিবেদিত প্রাণ মাহফুজা আক্তার মিরা। জন্ম ১৩ই সেপ্টেম্বর, নরসিংদীতে। বাবা মোঃ মিজানুর রহমান- অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা , এবং মা মিসেস রাজেদা আক্তার একজন গৃহিণী। তিন ভাই বোনের মধ্যে তিনিই প্রথম। স্বামী মোঃ তারেক আলী ও একমাত্র সন্তান তাসফিয়া তাবান্নুম ত্বা-সীনকে নিয়ে তার ছোট্ট সংসার। প্রাতিষ্ঠানিক শিক্ষা উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর। জীবনের প্রতিটা ধাপে প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হয়ে পেশা হিসাবে বেছে নিয়েছেন চ্যালেঞ্জিং ব্যাংকিং সেবা খাতকে। বর্তমানে ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত। স্কুল জীবন থেকেই পড়ালেখার পাশাপাশি অংশগ্রহণ করেছেন বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে। অর্জন করেছেন আবৃত্তি, গান, বিতর্ক প্রতিযোগিতায় জেলা ও জাতীয় পর্যায়ের নানা পুরস্কার। সাংগঠনিক চর্চার ক্ষেত্রে যুক্ত ছিলেন নৈবেদ্য আবৃত্তি সংগঠনের সাথে। পরবর্তীতে আবৃত্তির প্রতি অদম্য ভালোবাসা থেকে যুক্ত হন আবৃত্তি একাডেমীতে। এছাড়া যুক্ত আছেন “ঢাকা পদাতিক”-এর সাথে। গানের প্রতি, বিশেষ করে লোকজ ও আঞ্চলিক গানের প্রতি প্রাণের টান থেকে যুক্ত হন গানের দল “উজান”-এর সাথে। এই সাংস্কৃতিক কর্মীর ভবিষ্যত চিন্তা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লুপ্তপ্রায় লোকজ ও আঞ্চলিক গান নিয়ে কাজ করার। বর্তমানে তিনি দলটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন।