মো. আমিনুর রহমান। জন্ম ৫ অক্টোবর হবিগঞ্জ মাধবপুরের নয়াপাড়ায়। পিতা মৃত ডা. মো. আবুল হাসেম এবং মা রাজিয়া বেগম। নয়াপাড়ার সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর ভর্তি হন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বর্ষে পড়ার সময় থেকেই প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগে লেখালেখি শুরু করেন, চলছে এখনো। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অনেকটা শখের বসেই লেখালেখি করেন।এই পযন্ত তাঁর ছয়টি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো- আউটসোর্সিং : শুরুটা যেভাবে এবং শুরু করার পর, আউটসোর্সিং-২ : কাজ শিখবেন যেভাবে, আউটসোর্সিং-৩ : সফল হবেন যেভাবে, আউটসোর্সিং-৪ : অভিজ্ঞদের অভিজ্ঞতা থেকে, কম্পিউটার এবং ইন্টারনেট টিপস এবং সফল হওয়ার গল্প ।