মোঃ আদনান সিফাত। জন্ম ২১শে জানুয়ারি, দিনাজপুর। বাবা নূর মোহাম্মাদ-ব্যবসায়ী এবং মা মিসেস শামিম আরা নার্গিস-শিক্ষিকা। প্রাতিষ্ঠানিক শিক্ষা Association of Chartered Certified Accountants(ACCA)-Part-2 (London) শেষ করেছেন। স্কুল জীবন থেকেই পড়ালেখার পাশাপাশি অংশগ্রহণ করেছেন বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে। পরবর্তীতে আবৃত্তির প্রতি অদম্য ভালোবাসা থেকে যুক্ত হন “আবৃত্তি একাডেমী” তে। গানের প্রতি, বিশেষ করে লোকজ ও আঞ্চলিক গানের প্রতি প্রাণের টান থেকে যুক্ত হন গানের দল “উজান”-এর সাথে।