লোকজ গানের আসর মনচোরা
প্রতিশ্রুতিশীল লোকগানের সংগঠন উজান আগামী ১৯ মে ২০১৬ তৃতীয় বছরপূর্তির অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে। বাংলার লোকজ সংস্কৃতি ও লোকগানকে ধারণ ও সর্বস্তরের মানুষের কাছে পৌছে দেয়ার প্রত্যয় নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। সেই থেকে বিভিন্ন অঞ্চলের লোকগান সংগ্রহ এবং চর্চায় ভূমিকা রেখেছেন উজানের এক ঝাক তরুণ নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় তৃতীয় বর্ষপূর্তির আয়োজনে থাকছে লোক সংগীত অংগনের প্রথিতযশা শিল্পি ও গবেষকদের আলোচনা, অতিথি শিল্পীদের বাউল গান পরিবেশনা এবং উজানের শিল্পিদের সমন্বয়ে গানের আসর “মন চোরা”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ মুজিবুল হক, এম. পি, প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট লোক সংগীত গবেষক ও লোক সংগীত শিল্পী,অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশী, বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীর ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি নাট্যজন জনাব ঝুনা চৌধুরী । এছাড়াও উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা । অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে বাউল গান পরিবেশন করবেন সুনামগঞ্জ থেকে আগত শাহ্ আব্দুল করিমের অন্যতম শিষ্য বাউল বশির উদ্দিন সরকার এবং লালন সাধক মানবান আনোয়ার শাহ। আমন্ত্রিত দল হিসেবে লোকগান পরিবেশন করবেন স্বনামধন্য গানের দল ঋষিজ শিল্পী গোষ্ঠী, বহ্নিশিখা ও স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র। এছাড়া উজানের নিজস্ব পরিবেশনায় থাকছে দেশের বিভিন্ন অঞ্চলের কাহিনী গীত, বাউল গান, লোকজ গান, পালা গান, ময়মনসিংহ গীতিকা, কবি গান, বিচ্ছেদ গান ও বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের আসর “মনচোরা”। সন্ধ্যা ৬ টায় শুরু হয়ে বর্ণাঢ্য এসব আয়োজন চলবে রাত ৯ টা পর্যন্ত।
