FB---

সৌম্য,
উজান (লোক ও আঞ্চলিক গানের দল), টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র ‘জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে’ আগামী ২১ মে ২০১৭ সন্ধ্যা ৬.০০ টায় উজানের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অঞ্চলের গানসহ প্রচলিত জনপ্রিয় লোকজ, গীতি কবিতা ও আঞ্চলিক গানের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক, এম.পি । উদ্বোধক হিসেবে উপস্থতি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংগ্রামী সভাপতি জনাব গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর এবংসম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব হাসান আরিফ । উজানের শিল্পীদের এবং প্রত্যন্ত অঞ্চলের বাউল শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে গানের আসর “বেহায়া মন”।

আমরা প্রত্যাশা করি, দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ ও লালন সেই সাথে লোকজ সঙ্গীতের প্রসারে আমাদের উৎসাহিত করে কৃতার্থ করবেন।

সকলকে স্ববান্ধব আমন্ত্রণ।

Event Performers

Event Date

May 21, 2017 - May 21, 2017

Event Time

06:00 AM - 11:00 AM

Ticket Price

Event Location

Address: 14/3 Segunbagicha, Segun Bagicha Rd, Dhaka, Bangladesh